শুক্রবার , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কবিতা

আয়না জানে -রুদ্র সাহাদাৎ

আয়না জানে, আমি ভালোবাসি কারে,
আয়না জানে, আমি ভালোবাসি কতো,
কতদিন তার নাম জপেছি আনমনে,
আয়না জানে, কতোবার হেসেছি,
কতোবার কেঁদেছি।

কতো যে বাহানা করেছি, দেখার আগে পরে,
কতো যে বাহানা আজও করছি রবি থেকে রবি,
যদিও নই যে আমি কোনো কবি।

আয়না জানে, কতটুকু ভালোবাসি,
জানে, সমগ্র ভূমণ্ডল, শুধু তুই জানস না।


আরও