ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
কবিতা | ডিসেম্বর ৯, ২০২৩ | Bangla Charu

সোলায়মান তুষারের কবিতা

 

 

এখনো উঠেনি সূর্য

 

পৌষের সকাল,

আলোর দেবতা উঠেনি এখনো পূব আকাশে

শিশিরের টুপটাপ শব্দ শুনতে পাই জানালায় কান পেতে।

হাড়কাঁপানো বাতাসের তীব্রতা কমেনি একটুও

বস্ত্রহীন বৃদ্ধ বুকে ভর দিয়ে চলেছে হাটে,

চোখ মেলে তাকাতেই করুণ আকুতি;

দুটো পয়সা দাও বাবা’।

গল্পের তালে তালে হাঁটছি আমরা দু’জন

দূর থেকে গানের আওয়াজ আসছে ভেসে,

আরও একটু এগুতেই দেখি

অষ্টাদশী ক’জন নারীর উষ্ণ নৃত্য

হয়তো তাদেরও কিছু দাবি আছে।

এখনো উঠেনি  সূর্য

নামছে শীত ধীরে ধীরে।

শেয়ার করুন: