ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ |
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ |
কবিতা | নভেম্বর ১২, ২০২৬ | Bangla Charu

সাঁতার -শেলী সেলিনা

আমি যেনো ছোট্ট খোলশে মাছ
বিরহিণী চিরন্তনী
উন্মাদ বর্ষার খালবিলে একটা জীবন সংক্ষিপ্ত
যৌবন সাঁতার কেটেই ফসকে যায়
জীবনের মুঠো থেকে
আমার তো সাধ জাগে সৌখিন সমুদ্রে ডুব সাঁতারের প্যারা মুছে দেই!
অনুবাদ করি জীবনের স্বরলিপি
স্বর্ণ রসনাবিলাস হয়ে যাই অতি সহজেই!
উর্বর জল না পেয়ে শস্য ফলাই আপন লজ্জিত সাগরে!
কখন উত্তাল টেথিসের বুকে মাথা তোলে হিমাদ্রিশিখর।

 

শেয়ার করুন: