ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
তথ্যপ্রযুক্তি · নির্বাচিত | মার্চ ৫, ২০২৪ | Bangla Charu

সারাবিশ্বে ‘লগআউট’ ফেসবুক এবং ইনস্টাগ্রাম!

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নিজে থেকেই লগআউট হয়ে যাচ্ছে ফেসবুক। সমস্যা ইনস্টাগ্রামেও। বিপাকে গ্রাহকেরা। দুনিয়া জুড়েই হইচই। সমস্যা কোথায়, স্পষ্ট নয় এখনও
মঙ্গলবার ( ৫ মার্চ) রাত ৯টার পর এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

এক্সের ট্রেন্ডিং ফিডেও ফেসবুক সার্ভার ডাউনের বিষয়টি উঠে এসেছে। ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। মেটা কিংবা ফেসবুক তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি।

 

শেয়ার করুন: