ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ |
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ |
নির্বাচিত · শিল্প-সাহিত্যের খবর | জানুয়ারি ২৪, ২০২৪ | Bangla Charu

১৬ জন পাচ্ছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’

কারুবাক ডেস্ক :

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এ পুরস্কার পাচ্ছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২৩’-এর সদস্যের সম্মতিতে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩’ ঘোষণা করা হয়।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’ প্রাপ্তরা হলেন- কবিতায় শামীম আজাদ; কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর এবং সালমা বাণী; প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন; অনুবাদে সালেহা চৌধুরী; নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা এবং মাসুদ পথিক; শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী; মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন এবং আসাদুজ্জামান আসাদ; বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মো. মজিবুর রহমান; বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে  ইনাম আল হক; আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্যে ইসহাক খান; ফোকলোরে তপন বাগচী এবং সুমনকুমার দাশ।

 

 

শেয়ার করুন: