ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
কবিতা · সাহিত্য | জানুয়ারি ১১, ২০২৪ | Bangla Charu

ইমরান খান রাজের কবিতা

প্রকৃতির সান্নিধ্যে 

 

ঝড়-বৃষ্টি, সুনামি আর জলোচ্ছ্বাসের

নির্মম অত্যাচার থেকে বাঁচতে-

প্রকৃতি আমায় ডাকছে,

তার বাহুডোরে আগলে রাখার জন্য।

 

সবাই তো কাছে ডাকে না, পাশে থাকে না

বিপদ কিংবা অসহায়ত্বের সময়,

তবে প্রকৃতি কেনই বা আমাকে ডাকছে আগলে রাখতে?

 

এটা কী তার অনুগ্রহ? করুণা নাকি ভালোবাসা?

আমি সেটা জানিনা, না জেনেই পা-বাড়াচ্ছি প্রকৃতিতে !

নতুন কোন স্বপ্ন কিংবা ভালোবাসার সান্নিধ্য লাভের আশায়।

 

 

 

প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস

পদ্মা সরকারি কলেজ, দোহার – ঢাকা।

 

শেয়ার করুন: