ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ |
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ |
শিল্প-সাহিত্যের খবর | ডিসেম্বর ১৪, ২০২৩ | Bangla Charu

সাহিত্য পুরস্কার ঘোষণা করলো অপরাজিত

কারুবাক ডেস্ক :

বগুড়া শেরপুর থেকে প্রকাশিত ছোটকাগজ ‘অপরাজিত’ বাংলাদেশের সাহিত্যিকদের মূল্যায়ন করতে ‘অপরাজিত সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করেছে।

অপরাজিতর সম্পাদক নাহিদ হাসান রবিন জানিয়েছেন, এ বছর তিনটি বিভাগে তিনজনকে এই পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মামুন মুস্তাফাকে কবিতায়, এমরান কবিরকে ছোটগল্পে এবং শেলী সেনগুপ্তাকে উপন্যাসে এই পুরস্কার প্রদান করা হবে।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার মনোনীতদের হাতে তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকবে, ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় ও একটি গিফট চেক।

 

শেয়ার করুন: