ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
কবিতা | ডিসেম্বর ৯, ২০২৩ | Bangla Charu

ঝর্না রহমানের কবিতা

নীলাভ ছায়ার বেশে 

 

অনঙ্গ-পালক তুমি শুয়ে আছো আকাশ ছায়ায়

বিহঙ্গ জীবন তুমি লিখেছিলে ফেরারি পাখায়

এলাচ কলির মত চোখ মেলে লবঙ্গ শাখায়

অঙ্গের সুগন্ধ নিয়ে উড়েছিলে জাভা সুমাত্রায়।

তখন অরণ্য-নারী খুলেছিল পাতার কোরক

তুমিও আশ্লেষে খুব লিখেছিলে মরমী ষটক

দারুচিনি ঝাল চেখে দেখেছিলে কী অনুঘটক

নীলাভ ছায়ার বেশে এসে হয়েছিলো হন্তারক।

যতই পালক ছলে এক এক করে খোলো দেহ

সমস্ত বাসর জুড়ে খেলা করে রঙের সন্দেহ।

 

বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা

২০ আগস্ট ২০২০

শেয়ার করুন: