ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ |
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ |
শিল্প-সাহিত্যের খবর | ডিসেম্বর ৭, ২০২৩ | Bangla Charu

সার্ক সাহিত্য উৎসবে বাংলাদেশের লেখক

 কারুবাক ডেস্ক

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার আয়োজিত ‘ফসওয়াল লিটারেচার ফেস্টিভ্যাল ২০২৩’-এ অংশগ্রহণ করেছেন বাংলাদেশের এগারোজন কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক।

৩-৬ ডিসেম্বর চার দিনব্যাপী ভারতের নয়া দিল্লিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন কবি-লেখক।

উৎসবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অনুবাদক অধ্যাপক ফকরুল আলম, নাট্যজন ও অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, কবি বিমল গুহ, কবি ইউসুফ মোহাম্মদ, কবি কামরুল হাসান, কবি শিহাব শাহরিয়ার, কবি শাহেদ কায়েস, কবি আশরাফ জুয়েল, কবি সেঁজুতি বড়ুয়া এবং কবি সৌম্য সালেক।

শেয়ার করুন: