ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ |
কবিতা | ডিসেম্বর ২১, ২০২৩ | Bangla Charu

শেখ আলমগীর হোসেন বাদশার কবিতা

বিজয় কথন

 

বিজয় আসে বছর ঘুরে

ষোলই ডিসেম্বর

বিজয় সেতো গৌরব গাঁথা

বাঙ্গালীদের অম্বর l

 

বিজয় এসেছে বিশ্ব জানে

চেতনার পথ মেড়ে

বিজয়, পারেনি শত চেষ্টায়

হানাদার নিতে কেড়ে l

 

বিজয় বাঙ্গালী বীরের জাতি

লড়েছে ঝাঁক ঝাঁকে

বিজয় পণ, করেছে যুদ্ধ

বঙ্গবন্ধুর ডাকে।

 

বিজয় রুখবে পাক-রাজাকার

ষড়যন্ত্রের বানে

বিজয় বাঙ্গালী বীরের যুদ্ধ

দেশ মাতারই টানে।

 

বিজয় পেতে সম্ভ্রম হারা

কত মা-বোন রাতে

বিজয় নিয়েছে ভ্রাতার প্রাণ

পাক-বাহিনীর হাতে।

 

বিজয় বিনিময় অনেক ত্যাগ

শিক ভাঙ্গে পরাধিন,

বিজয় ইতিহাস হাজার বছর

মুক্তিযুদ্ধের অধীন ।

 

শেয়ার করুন: