ঢাকা • বাংলাচারু সাহিত্য পত্রিকা- প্রিন্ট এবং ওয়েব ম্যাগাজিন। সোমবার, ২ নভেম্বর ২০২৬ |
সোমবার, ২ নভেম্বর ২০২৬ |
নির্বাচিত · বইমেলা | নভেম্বর ২, ২০২৬ | Bangla Charu

৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

নতুন বছরের শুরুতেই বসছে বাঙালির প্রাণের বইমেলা। আগামী ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৭। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উপস্থিত প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

প্রতিবছর ভাষা আন্দোলনের চেতনা, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ এবং নতুন বইয়ের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন ঘিরে প্রতিবছরই বইপ্রেমীদের মধ্যে থাকে বিশেষ আগ্রহ ও উৎসাহ।

শেয়ার করুন: