কিছু অনুভব -সুলতানা ফিরদৌসী

লেখক: Bangla Charu
প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬

বয়স বাড়ার সাথে সাথে
নীরবতার প্রেমে পড়ি।
মুহূর্তগুলো খুব অনুভব করি।
অপেক্ষার প্রহর অনেক কঠিন হলেও
অপেক্ষা করতে ভালো লাগে।

বয়সের সাথে বৈচিত্র্য কমে যাওয়ার
লক্ষণ দেখলাম।
এটাই হয়তো মানুষের জীবন।

আমরা জায়গা ছাড়তে বাধ্য হলাম।
নতুন প্রজন্মের জন্য
জায়গা ছেড়ে জীবনের অবিচ্ছেদ্য সত্যকে
গ্রহণ করার সাহস পাওয়ার লড়াইটাও কম নয়!

তোমার-আমার স্বপ্নটা যেন সত্য হয়।
এভাবেই কাটুক তোমার অপলক সময়।
বাকরুদ্ধ!

অন্ধকার।
অন্ধকার মানুষের খুব ঘনিষ্ঠ বন্ধু।
যখন কেউ থাকেন না,
তখন শুধুই অন্ধকার থাকে।

কুয়াশার চাদরে ভেজা চোখ।
হৃদয়ের অন্তর্নিহিত আবেগ
আর অনেক ভালোবাসার সাহস জুগিয়েছে।